শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর-১০ গোলচত্বরে বাসে আগুন সহিংসতামুক্ত সমাজ গড়তে ক্যাম্পবেলটাউনে বিশেষ উদ্যোগ সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল : প্রধানমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সহিংসতামুক্ত সমাজ গড়তে ক্যাম্পবেলটাউনে বিশেষ উদ্যোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

গৃহ ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা নিতে উৎসাহিত করার লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেলটাউনে অনুষ্ঠিত হয়েছে ‘ড্রাইভিং আউট ভায়োলেন্স কনভয়’। শুক্রবারের এই ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহণ করে গৃহসহিংসতা প্রতিরোধে কাজ করা সংগঠন কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড (সিডিএনআই)। সংগঠনটির প্রতিনিধিত্ব করেন উপদেষ্টা কামাল পাশা।

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের উদ্যোগে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আয়োজিত হয় এই সচেতনতামূলক কনভয়। এতে নেতৃত্ব দেন শহরটির মেয়র ডার্সি লাউন্ড। কর্মসূচিতে কাউন্সিলর অ্যাশ রহমান, কাউন্সিলর খলিল মাসুদ, কাউন্সিলের অন্যান্য প্রতিনিধি, ক্যাম্পবেলটাউন পুলিশের সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দেন।

ইঙ্গেলবার্ন থেকে যাত্রা শুরু করে কনভয়টি মিন্টো, ম্যাকার্থার স্কয়ার ও ক্যাম্পবেলটাউন হাসপাতালসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা অতিক্রম করে। এ সময় ‘Campbelltown says NO to domestic violence’ স্লোগানের মাধ্যমে গৃহসহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ এবং সামাজিক প্রতিরোধের আহ্বান জানানো হয়।

এ কর্মসূচিতে সিডিএনআই-এর অংশগ্রহণের পেছনে রয়েছে বহুসাংস্কৃতিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা ও সহায়তার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য। সংগঠনটি সাধারণ জনগোষ্ঠীর পাশাপাশি সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যপূর্ণ (CALD) কমিউনিটির মানুষের জন্য বিভিন্ন সামাজিক সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে গৃহসহিংসতার শিকার ব্যক্তি ও শরণার্থীদের পাশে দাঁড়ানো তাদের কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

গৃহসহিংসতা প্রতিরোধে চলতি বছর ক্যাম্পবেলটাউনে দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করেছে সিডিএনআই। এর মধ্যে বাংলাদেশি ধর্মীয় নেতাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অপর কর্মসূচিটি ছিল ‘মেল ভয়েস টু এন্ড ডিভি’। এনএসডব্লিউ ডিপার্টমেন্ট অব কমিউনিটিজ অ্যান্ড জাস্টিসের সহযোগিতায় আয়োজিত এসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন।

এসব উদ্যোগে সমন্বয় ও অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কামাল পাশা। সম্প্রতি তিনি ক্যাম্পবেলটাউন-ম্যাকার্থার ডমেস্টিক ভায়োলেন্স স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এ কমিটিতে তিনি সিডিএনআই-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কনভয়ে অংশ নেওয়ার অনুভূতি জানিয়ে কামাল পাশা বলেন, “আমাদের কমিউনিটিতে গৃহসহিংসতার শিকার অনেকেই নানা কারণে নির্যাতনের কথা প্রকাশ করতে চান না। ভাষাগত সীমাবদ্ধতা, সামাজিক চাপ কিংবা লোকলজ্জার ভয় তাঁদের নীরব থাকতে বাধ্য করে। অথচ সহায়তা পাওয়ার জন্য বর্তমানে অনেক সুযোগ ও ব্যবস্থা রয়েছে। দুঃখজনকভাবে, অনেকেই এসব সম্পর্কে অবগত নন। আমাদের লক্ষ্য হলো, সহায়তার তথ্য ও সচেতনতার বার্তা প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া। এই উদ্যোগ সফল করতে হলে ব্যক্তি বা একক সংগঠনের প্রচেষ্টার বাইরে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

উল্লেখ্য, ক্যাম্পবেলটাউনের এই কনভয়ের মধ্য দিয়েই শুরু হয়েছে ‘১৬ ডেজ অব অ্যাক্টিভিজম’ বা ১৬ দিনের সচেতনতামূলক প্রচারাভিযান। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ সময়ে গৃহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category