মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর সিডনির লাকেম্বার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মাহবুবুল হকের মৃত্যু যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ধ্বংস’ হতে পারে : জেলেনস্কি সাউথ-ওয়েস্টার্ন সিডনিবাসীর জন্য নতুন সম্ভাবনা: ২৫ অক্টোবর যাত্রীবাহী ফ্লাইট সিডনির লাকেম্বা মসজিদে লাউডস্পিকারে আজানের আবেদন, সিদ্ধান্তের অপেক্ষায় মুসলিম কমিউনিটি চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বরে দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন চীনে বন্যায় প্রাণহানি বেড়ে ১৫৯ অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে

সিডনির লাকেম্বার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মাহবুবুল হকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি বংশোদ্ভূত মাহবুবুল হক মারা গেছেন। প্রায় চার সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ২৮ জুলাই দুপুর ১টার কিছু আগে লাকেম্বার The Boulevarde এলাকায় একটি গাড়ির ধাক্কায় দুই পথচারী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিউ সাউথ ওয়েলস পুলিশের প্রাথমিক তথ্যে, দুর্ঘটনায় দুজন পথচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

মাহবুবুল হককে গুরুতর আহত অবস্থায় St George Hospital-এ ভর্তি করা হয়েছিল। দুর্ঘটনার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। দীর্ঘ প্রায় এক মাস জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অপর পথচারী ৪৩ বছর বয়সী এক নারীকে Liverpool Hospital-এ ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গত ৩ আগস্ট তাঁর মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে একই দুর্ঘটনায় দুই পথচারীরই মৃত্যু হলো।

দুর্ঘটনার পর থেকেই মাহবুবুল হকের চিকিৎসার খোঁজখবর রাখছিলেন পরিবারের সদস্য, স্বজন ও সিডনির বাংলাদেশি কমিউনিটির অনেকে। তাঁর মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের Metropolitan Crash Investigation Unit দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করছে। পুলিশ দুর্ঘটনার বিষয়ে কোনো তথ্য, প্রত্যক্ষদর্শীর বক্তব্য বা ড্যাশক্যাম ফুটেজ থাকলে তা তদন্তকারীদের অথবা Crime Stoppers-এ জানানোর আহ্বান জানিয়েছে।

মাহবুবুল হকের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর জানাজার নামাজ ও দাফনের সময়সূচি চূড়ান্ত হলে পরিবারের পক্ষ থেকে তা জানানো হবে।

তথ্যসূত্র: টিম প্রেস অস্ট্রেলিয়া (বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্টস গ্রুপ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category