শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩ দীর্ঘ ১২ বছর পর সিডনিতে কিংবদন্তি রুনা লায়লা, এবার গাইবেন আন্তর্জাতিক ভেন্যু নরওয়েস্ট কনভেনশন সেন্টারে সিডনির ওয়াইলি পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত ইরাকে মার্কিন-সৌদি যৌথ হামলা, নিহত ২০ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার আনন্দঘন পরিবেশে সিডনিতে নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ উদযাপন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (BAUAAA)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত সিডনির লাকেম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই পথচারীর অবস্থা আশঙ্কাজনক মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

টাঙ্গাইলে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪ Time View

টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের  নাম, পরিচয় জানা যায়নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বলেন, রাত ১০টার দিকে জামালপুরগামী যাত্রীবাহী একটি বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category