সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত হামে আরও ৭ শিশুর মৃত্যু বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল নারী-শিশুসহ ২০ জনকে পুশইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭ Time View

গত ২১ জু রবিবার সন্ধ্যায় সিডনির ইংলবার্নের দাওয়াত রেস্টুরেন্টে সিডনিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (BAOA) এর কার্যনির্বাহী কমিটির বৈঠক এবং ‘মিট দ্য প্রেস’ শীর্ষক এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইটকে সামনে রেখে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আয়োজকরা আসন্ন অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি কমিউনিটির ভবিষ্যৎ পরিকল্পনা, স্থায়ী কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং প্রবীণ বাংলাদেশি-অস্ট্রেলিয়ানদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BAOA সভাপতি মনিরুল হক জর্জ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বাবু। এতে সিডনিভিত্তিক বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, কমিউনিটি নেতা, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহৎ এই আয়োজনের মূল লক্ষ্য হলো প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য, সম্প্রীতি ও বহুসাংস্কৃতিক চেতনাকে আরও সুদৃঢ় করা। আয়োজকরা জানান, অনুষ্ঠানটি হবে প্রবাসী বাংলাদেশিদের একটি বড় মিলনমেলা, যেখানে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকবে।

ডিনার ও কালচারাল নাইটের সাংস্কৃতিক পর্ব সম্পর্কে সমন্বয়কারীদের মধ্যে মোবারক হোসেন ও বেলাল হোসেন ঢালী উপস্থিত সবাইকে জানান, অনুষ্ঠানে থাকবে অস্ট্রেলিয়ার আদিবাসী নৃত্য, স্থানীয় শিল্পীদের একক ও দলীয় পরিবেশনা, আধা ঘণ্টাব্যাপী নাটক “প্রবাসীর পাংখা”, একক সংগীত পরিবেশনা, এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। আর গালা ডিনারে অতিথিদের জন্য দেশীয় ঐতিহ্যবাহী খাবারের বিশেষ আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে একটি স্থায়ী বাংলাদেশি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ। নেতৃবৃন্দ বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি জনগোষ্ঠীর ক্রমবর্ধমান সংখ্যা এবং সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার কারণে নিজস্ব কমিউনিটি সেন্টার এখন সময়ের দাবি।

তাঁরা আরও জানান, এই কেন্দ্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাষা, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক সংযোগের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং কমিউনিটির ঐক্য ও সক্ষমতা আরও বৃদ্ধি করবে।

সংবাদ সম্মেলনে প্রবীণ বাংলাদেশি-অস্ট্রেলিয়ানদের অধিকার ও সুযোগ-সুবিধার বিষয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ কর্মজীবনে অস্ট্রেলিয়ার অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর অনেক প্রবীণ বাংলাদেশি অবসর জীবনের একটি অংশ বাংলাদেশে কাটাতে চান। কিন্তু বিভিন্ন নীতিগত সীমাবদ্ধতার কারণে তারা কিছু সমস্যার সম্মুখীন হন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর সমাধানের জন্য BAOA কাজ করছে বলে জানানো হয়।

সভায় BAOA সভাপতি মনিরুল হক জর্জ এবং সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম জানান, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে শিগগিরই একটি মিডিয়া সেল গঠন করা হবে। পাশাপাশি একটি ম্যাগাজিন প্রকাশ এবং সংগঠনের নিজস্ব ওয়েব পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা আসন্ন সাংস্কৃতিক আয়োজনের আগেই চালু করার পরিকল্পনা রয়েছে।

তারা আরও জানান, নতুন সদস্য অন্তর্ভুক্তি প্রক্রিয়াকে স্বাগত জানানো হচ্ছে এবং সংগঠনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ চলমান রয়েছে। অনুষ্ঠানের ভিআইপি টিকিটের মূল্য ৫০ ডলার এবং সাধারণ টিকিট ৩০ ডলার নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ। তাঁরা BAOA’র উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ী কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন BAOA’র উপদেষ্টা পরিষদের সদস্য গামা আব্দুল কাদির, সিরাজুল হক, মো: শফিকুল আলম, এ কে এম হক শফিক, খসরু চৌধুরী, সাদাত হোসাইন, রুহুল আমিন সওদাগর, মাহবুবর রহমান, ড. ওয়ালিউল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা কায়সার, মোবারক হোসেন, সুমন চৌধুরী, পূরবী পারমিতা বোস , তিশা তানিয়া, লিন্টাস পেরেইরা, বেলাল ঢালী, জুঁই সেন পাল, গণেশ ভৌমিক, নজরুল ইসলাম সাচ্চু, সাজ্জাদ হোসেন, কামাল পাশা, হোসনি আকতার, শাহনাজ আভা সহ আরো অনেকেই। মুস্তাফিজ তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন, প্রেস এন্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমতউল্লাহ, সাংবাদিক নাঈম আব্দুল্লাহ, সাংবাদিক আতিকুর রহমান শুভ, সাংবাদিক আবু রেজা আরেফিন, সাংবাদিক মাসুম বিল্লাহ, সাংবাদিক নার্গিস বানু, সাংবাদিক জাকির হোসেন, ফটো সাংবাদিক কে দে আকাশ, সাংবাদিক অর্ক হাসান, সুহৃদ সোহান হক, ফাহাদ আসমার সহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংস্কৃতিক আয়োজন ও কমিউনিটি ইস্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি মনিরুল হক জর্জ ও সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম। বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শক্তিশালী সংগঠন গঠন, তরুণ নেতৃত্ব বিকাশ, কার্যকর অ্যাডভোকেসি এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণই BAOA’র প্রধান লক্ষ্য।

সমাপনী বক্তব্যে সভাপতি মনিরুল হক জর্জ উপস্থিত সাংবাদিক, অতিথি ও কমিউনিটির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী ১৯ জুলাইয়ের এই গালা ডিনার ও কালচারাল নাইট শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও পরিচয়ের একটি শক্তিশালী প্রদর্শনী হবে। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদকের আলমগীর ইসলামের তত্ত্বাবধানে সাংবাদিকদের জন্য সৌজন্য টিকেট (ভিআইপি) দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।

আয়োজকদের মতে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য BAOA Annual Dinner and Cultural Night 2026 প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি স্মরণীয় অনুষ্ঠানে পরিণত হবে। একই সঙ্গে এটি অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির ইতিবাচক পরিচিতিকে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category