শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ায় ইতিহাস বদলাতে আশাবাদী উইন্ডিজ অধিনায়ক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩১৩ Time View

অস্ট্রেলিয়ায় টানা ১৬ টেস্ট জয়ের মুখ দেখেনি ওয়েস্ট ইন্ডিজ। সময়ের হিসেবে প্রায় ২৭ বছর। সর্বশেষ টেস্ট জয় সেই ১৯৯৭ সালে।

এসব বাস্তবতা মাথায় রেখে আগামী ১৭ জানুয়ারি থেকে দুই দলের আরেকটি টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে।

এই সিরিজটি কি ওয়েস্ট ইন্ডিজের জন্য হতাশার আরেকটি গল্প হবে নাকি নতুন ইতিহাস লিখবে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল, সেটা সময়ই বলে দেবে।

তবে ইতিহাস বদলাতে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট। সিরিজ সামনে রেখে বেশ আগেভাগেই অস্ট্রেলিয়ায় পা রাখে ক্যারিবিয়ানরা। অনুশীলন ক্যাম্পের সঙ্গে ব্র্যাথওয়েটরা খেলেন একটি প্রস্তুতি ম্যাচও।

প্রস্তুতি ম্যাচ থেকে একাদশ নিয়ে ধারণা পেয়েছেন জানিয়ে ব্র্যাথওয়েট বলেছেন, ‘একাদশ নিয়ে আমি মোটামুটি পরিষ্কার একটা ধারণা পেয়েছি । অনুশীলন ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচে ছেলেরা যেভাবে নিজেদের মেলে ধরেছে, তাতে আমি খুশি। এখন আসল কাজ, পরের সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজকে গর্বিত করার।’প্রথম টেস্টের ভেন্যু অ্যাডিলেড ওভালে লম্বা সময় ধরে অনুশীলন করার সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এমন সুযোগ-সুবিধা পেয়ে খুশি ব্র্যাথওয়েট, ‘অ্যাডিলেডে লম্বা সময় ধরে অনুশীলন করতে পারা, পিচ, কন্ডিশন ও সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাওয়া আমাদের জন্য দারুণ। দল হিসেবে আমরা খুবই সন্তুষ্ট। এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ এবং ছেলেরা তা যতটা সম্ভব ভালোভাবে কাজে লাগিয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category