শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান জনগণের টাকা আর পাচার হতে দেবো না : প্রধানমন্ত্রী দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

কণ্ঠশিল্পী নোবেল আবারও গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ Time View

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নোবেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা থানার ওসি তাইফুর রহমান।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে।

সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়, সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category