মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ফাগুন হাওয়া ফেস্ট ২০২৬: সাংবাদিকদের উপস্থিতিতে টিকিট লঞ্চ ও প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৫৭ Time View

সিডনির কেমসি অরিয়ন ফাংশন সেন্টারে আগামী ০২ মে ২০২৬ অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত AAAN HOMES ফাগুন হাওয়া ফেস্ট ২০২৬-এর টিকিট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় সিডনির ইঙ্গেলবার্ন দাওয়াত রেস্তোরাঁয় সাংস্কৃতিক সংগঠন ফাগুন হাওয়া ইনকরপোরেশন-এর উদ্যোগে ফেস্টের টিকিট লঞ্চ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আয়োজকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তিশা তানিয়া ও সাধারণ সম্পাদক সাজেদা আক্তার সানজিদা জানান, এবছরের ফেস্টটি ফাগুন হাওয়ার ১১তম বার্ষিকী উপলক্ষে বিশেষভাবে আয়োজিত হচ্ছে। এই উপলক্ষে একটি বিশেষ কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল অংশগ্রহণ করবেন বলে তাঁরা নিশ্চিত করেন।


তাঁরা ফেস্টের সার্বিক সাফল্যে সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনা প্রত্যাশা করেন।

টিকিট লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জনাব গামা আব্দুল কাদির, কাউন্সিলর মাসুদ চৌধুরী, মোঃ শফিকুল আলম, ডঃ সিরাজুল হক, সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু, মিলি ইসলাম, আতিক হেলাল, আরফিনা মিতা, আনিসুর রহমান, রোকসানা বেগম, ফারিয়া নাজিম, পলি ফরহাদ, আব্দুল্লাহ আল মামুন, আরিফুল ইসলাম, নাজমুল হক, শায়লা মুমু, রাত্রি প্রমুখ। তাঁরা সবাই ফেস্ট সফল করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া টিকিটিং পার্টনার ক্রেজি টিকেট এর পক্ষে আকাশ এবং ইভেন্ট আয়োজক ইমন তাঁদের পূর্ববর্তী সফল আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরে এবছরের ফেস্ট বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদার ব্যবস্থাপনার কথা জানান।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন রহমত উল্লাহ, ইউসুফ টুটুল, ঝর্ণা মনি, ফাহাদ আসমার, এস এম আমিনুল ইসলাম রুবেল, কে দে আকাশ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ফাগুন হাওয়ার সভাপতি তিশা তানিয়া এবছরের টাইটেল স্পন্সর AAAN Homes এর স্বত্বাধিকারী নাহিদা আক্তার-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফেস্ট আয়োজনে তাঁদের উদার সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই টিকিট লঞ্চ অনুষ্ঠানটি পারস্পরিক মতবিনিময়, সহযোগিতার অঙ্গীকার এবং উৎসবের প্রস্তুতিকে আরও গতিশীল করার প্রয়াসের মধ্যে দিয়ে সম্পন্ন হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category