মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার মিডিয়ায় বক্তব্য দেওয়ার সঙ্গে ভারতের সরকারের সম্পৃক্ততা নেই জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত সুদানে ঐতিহ্যবাহী আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ শতাধিক কেমোথেরাপি শেষে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হাসিনার রাজনৈতিক বক্তব্য বন্ধে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা ভারিন্দার সিং ঘুমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ Time View

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডের বডিবিল্ডার ও অভিনেতা ভারিন্দার সিং ঘুমান। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় অমৃতসরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর, এবং তিনি সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত বৃহস্পতিবার বিকেলে ভারিন্দার গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে অমৃতসরের ফোর্টিস হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। হাসপাতালের একজন জ্যেষ্ঠ চিকিৎসক এই তথ্য নিশ্চিত করেছেন।

পাঞ্জাবি বিনোদন জগতের পরিচিত মুখ ছিলেন ভারিন্দার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও সংসদ সদস্য সুখজিন্দর সিং রণধাওয়া। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে বলেন, ‘ভারিন্দার তার কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে বিশ্বজুড়ে পাঞ্জাবের নাম উজ্জ্বল করেছেন।’

ভারিন্দার সিং ঘুমান একজন পেশাদার বডিবিল্ডার হিসেবেও সুপরিচিত ছিলেন। তিনি ২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতা জিতেছিলেন এবং ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। একজন নিবেদিত নিরামিষভোজী (ভেজিটেবিয়ান) হিসেবে কঠোর শৃঙ্খলা মেনে শরীরচর্চা করতেন বলে জানা যায়।

অভিনেতা হিসেবে ২০১২ সালে পাঞ্জাবি ছবি ‘কাবাডি ওয়ান্স মোর’ দিয়ে ভারিন্দারের অভিষেক হয়। বলিউডে সালমান খানের ‘টাইগার থ্রি’ ছাড়াও তিনি ২০১৪ সালের ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ছবিতেও অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category