সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর নেপালের বন্যার্তদের সহায়তায় সিডনিতে বাংলাদেশি-নেপালি সম্প্রদায়ের তহবিল সংগ্রহ একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জারদারি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৫৮ Time View

পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মনোনীত প্রার্থী আসিফ আলী জারদারি। জাতীয় পরিষদ এবং সিনেটের যৌথ সভায় তিনি ২৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যরা নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

আসিফ আলী জারদারির প্রতিদ্বন্দ্বী সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)-এর মনোনীত প্রার্থী মাহমুদ খান আচাকজাই পেয়েছেন ১১০ ভোট।

এর আগে জারদারি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিই পাকিস্তানের প্রথম বেসামরিক ব্যক্তি যিনি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

৬৮ বছর বয়সী জারদারি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর যৌথ প্রার্থী ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ খান আচাকজাই (৭৫) পাসতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান। তবে তিনি সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের হয়ে নির্বাচন করেছেন।

এই দলের ব্যানারেই জাতীয় পরিষদে যোগ দিয়েছেন ইমরান খানের পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা। ইমরানের দলের সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে আচাকজাইকে ভোট দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category