শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান জনগণের টাকা আর পাচার হতে দেবো না : প্রধানমন্ত্রী দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

চোখে মরিচ গুঁড়া ছিটিয়ে ছুরিকাঘাত, হাসপাতালে দক্ষিণী অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৬৮ Time View

ভারতের ব্যাঙ্গালুরুতে দাম্পত্য কলহের জেরে ভয়ংকর হামলার শিকার হয়েছেন কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলা। দক্ষিণী এই অভিনেত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মঞ্জুলার পাশাপাশি শ্রুতি নামেও পরিচিত এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত ৪ জুলাই নিজের বাড়িতে স্বামীর হাতে মারাত্মকভাবে নির্যাতনের শিকার হন এই অভিনেত্রী। তার অভিযোগ, স্বামী অমরিশ প্রথমে তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন এবং এরপর এলোপাতাড়ি ছুরি চালান তার ওপর।

এক পর্যায়ে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মঞ্জুলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। বর্তমানে অভিনেত্রী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাম্পত্য কলহ থেকেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন। ঘটনাটি কন্নড় ইন্ডাস্ট্রিজে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category