শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান জনগণের টাকা আর পাচার হতে দেবো না : প্রধানমন্ত্রী দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

আসছে ব্যাচেলর পয়েন্টের সিজন ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ Time View

জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের চতুর্থ সিজন শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। দীর্ঘ অপেক্ষার পর আজ পঞ্চম সিজনের ঘোষণা দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন অমি।

কিছুদিন আগে ফেসবুকে একটি জনমত জরিপ করেন অমি। সেখানে তিনি জানতে চান ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজন, নাকি নারী চরিত্রদের নিয়ে নতুন ধারাবাহিক ‘ফিমেল ৫’ দেখতে চায় দর্শকরা।

অমি জানান, দুই লক্ষাধিক মন্তব্যের মধ্যে ৯০ শতাংশই আগে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’, পরে ‘ফিমেল ৫’ দেখতে চেয়েছেন।

নির্মাতা অমি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আড়াই বছর ধরে মানুষ আমাদের কাছে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন চাইছে। গত আড়াই বছর ফেসবুকে যত পোস্ট দিয়েছি, তার কমেন্ট বক্সে মানুষ এই দাবি জানিয়েছে। মানুষের এই ভালোবাসা ও আগ্রহকে এড়িয়ে যাওয়ার উপায় নেই।’ নতুন সিজনের শুটিংয়ের পরিকল্পনা শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।

কবে থেকে নতুন সিজন প্রচারে আসবে সেটাও সামনে বড় পরিসরে জানাব,’ যোগ করেন তিনি। আগের সিজনগুলোতে এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category