বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার সাভার-আশুলিয়ায় ২৭৭ কারখানায় ছুটি পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ সাগর-নদীতে কাঙ্ক্ষিত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৩৯ Time View

মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাকেশ পাণ্ডে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৭ বছর। শুক্রবার (২১ মার্চ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুম্বাইয়ে জুহুর আরোগ্য নিধি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাকেশ পাণ্ডের।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শাস্ত্রী নগর শ্মশানে রাকেশ পাণ্ডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবার ও ঘনিষ্ঠেরা। রাকেশের পরিবারে তিন সদস্য— স্ত্রী, কন্যা, ও নাতনি।

১৯৬৯ সালে বাসু চট্টোপাধ্যায়ের ‘সারা আকাশ’ ছবির মাধ্যমে অভিনয়ের সফর শুরু করেছিলেন রাকেশ পাণ্ডে। এই ছবি থেকেই তার পরিচিতি পাওয়া শুরু। এমনকি এই ছবির জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন তিনি।

বড় পর্দায়ে অভিনয় শুরু করার আগে মঞ্চাভিনেতা ছিলেন তিনি। পুণেতে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান পিপল’স থিয়েটার অ্যাসোসিয়েশন-এর সদস্যও ছিলেন অভিনেতা। ২০২৩-এর ছবি ‘সুদর্শন চক্র’ ছবিতে রাকেশ পাণ্ডেকে শেষ দেখা গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category