বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর নেপালের বন্যার্তদের সহায়তায় সিডনিতে বাংলাদেশি-নেপালি সম্প্রদায়ের তহবিল সংগ্রহ একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা

সিডনিতে গানে গানে মঞ্চ মাতালো ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৭ Time View

অস্ট্রেলিয়ার সিডনির নিউ সাউথ ওয়েলস’র বাংলাদেশ মেডিকেল সোসাইটি’র আমন্ত্রণে গানে গানে মঞ্চ ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। গত ২৪ ফেব্রুয়ারি দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে প্রায় বিশটি গান পরিবেশন করে ব্যান্ডটি। গানগুলো হলো- এ এমন পরিচয়, মন শুধু মন ছুঁয়েছে, দেখা হবে বন্ধু, রাত এখনো বাকি,এই মুখরিত জীবনের চলার বাঁকে, ব্যাস্ততা আমাকে দেয় না, বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, চায়ের কাপে পরিচয়, বাঁশি শুনে আর কাজ নাই, ও বন্ধু তোকে মিস করছি, কেন এই নিঃসঙ্গতা, রিমঝিম ঝিম বৃষ্টি পরে, সাগরের প্রান্তরে শুনি, সারাদিন তোমায় ভেবে, সুখ পাখি আইলো উড়িয়া।

পুরনো গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়েছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসকেরা। অনুষ্ঠানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘সিডনিতে এর আগে বহুবার গান করেছি। এখানকার শ্রোতারা বাংলা গানকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। এবার এসেছি বাংলাদেশ মেডিকেল সোসাইটি’র আমন্ত্রণে। সত্যি বলতে আমাদের দেশের চিকিৎসকরা সিডনিতে অনেক সম্মানিত। তাদের জন্য গাইতে পেরে খুব ভালো লাগছে।’

সোলস ছাড়াও অনুষ্ঠানে গান গেয়েছেন বাংলাদেশ থেকে আগত সংগীত শিল্পী প্রিয়াংকা বিশ্বাস এবং তার সাথে যন্ত্র সংগীতে ছিলেন অভিজিৎ দান , রাজীব আহমেদ , খালিদ, মেজবাহ উদ্দিন রানা ও সোহেল খান।

উল্লেখ্য, ৫০ বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যে বেশকটি গান প্রকাশ করেছে সোলস। গানগুলো হলো ‘সাগরের প্রান্তরে’, ‘কিতা ভাইসাব’, ‘রিকশা’, ‘যদি দেখো’ ও ‘হাওয়াই মিঠাই’ ও বাহানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category