বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩,৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী সিডনিতে পারিবারিক সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত লিবিয়া থেকে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি ‘জিহাদ’ হিসেবে ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সিডনিতে ‘কালচারাল নাইট ২০২৬’: বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বিশাল আয়োজন আগামী ১২ এপ্রিল ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনিদের বৈধভাবে মৃত্যুদণ্ড দিতে ইসরায়েলে বিতর্কিত আইন পাস অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে অস্ট্রেলিয়ায় প্রবাসী কমিউনিটির সহযোগিতা ও সেবাপ্রাপ্তি সহজকরণে ‘সেতু-এইউ’ অ্যাপের উদ্বোধন

পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ Time View

নানা সমালোচনা আর দলীয় চাপের মুখে পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার (৬ জানুয়ারি) এ পদত্যাগের ঘোষণা দেন তিনি। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এই প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিবারের সাথে দীর্ঘ কথোপকথনের পরে ট্রুডো এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়া সদ্য সাবেক এই প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আরও উল্লেখ করা হয়, মাসখানেক ধরে দেশটির পার্লামেন্ট ভেঙ্গে গেছে। কানাডার সংসদের একটি নতুন অধিবেশন প্রয়োজন। তবে এই আগামী ২৪ মার্চ পর্যন্ত অধিবেশন বন্ধ থাকবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপের মুখে ছিলেন ট্রুডো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে চাপে পড়েন তিনি। দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি।

বর্তমান সময়ে তার জনপ্রিয়তা অনেকটাই হ্রাস পায়। বিরোধী দলের পাশাপাশি তার নিজ দলের থেকেও পদত্যাগের দাবি উঠেছিল। তবে নিজ দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন জাস্টিন ট্রুডো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category