শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সিডনিতে মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনকর্পোরেটেড’র এজিএম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

সিডনিতে মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনকর্পোরেটেড’র এজিএম (বার্ষিক সাধারণ সভা) অনুষ্ঠিত হয়েছে। গত ১০ নভেম্বর মিন্টুস্থ নিজস্ব ভবন ১৩-১৭ ঈগল ভিউ রোডে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর কোষাধ্যক্ষ জাহেরুল ইসলাম গত বছরের আর্থিক প্রতিবেদন পেশ করেন। সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খানের কার্য বিবরণী পেশের পর আগামী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়।


অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ফিউনারেল ফান্ডের সেক্রেটারি হাবীব ভূইয়া বার্ষিক বিবরণী পেশ করেন। সর্বসম্মতি ক্রমে সংবিধান সংশোধনী বিল পাশের পর সভাপতি ড. আনিসুল আফসার তার কার্য বিবরণী উপস্থাপন করেন। দুপুরের খাবার, জোহরের নামাজ ও দোয়ার পর সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category