বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার হারলে আর নির্বাচন করবেন না ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৩ Time View

আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে ডোনাল্ড ট্রাম্পের জন্য শেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় রোববার (২২ সেপ্টেম্বর) সাবেক এ প্রেসিডেন্ট এমন ঘোষণা দিয়েছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে ২০২৮ সালের ভোটে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার আশা করেন না তিনি। মূলত ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প এবারসহ টানা তিনটি জাতীয় নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন এবং গত আট বছরে দলটিকে ব্যাপকভাবে নতুন আকার দিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জনসমর্থনে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রমেই ছাড়িয়ে যাচ্ছেন। টেলিভিশন নেটওয়ার্কগুলোর জরিপে এমন চিত্র উঠে এসেছে। গত রোববার এনবিসি নিউজের জরিপের প্রকাশিত ফলে দেখা গেছে, জনসমর্থনে ট্রাম্পের চেয়ে পাঁচ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন কমলা। কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার পর থেকে জরিপে অংশগ্রহণকারীরা তার প্রতি বেশি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category