শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ Time View

শক্তিমত্তার দিক থেকে দুই দলের পার্থক্য অনেক। র‌্যাঙ্কিংয়ের দিকে তাকালেও তা স্পষ্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছে ১৩ নম্বরে থাকা স্কটল্যান্ড। সিরিজের শেষ ম্যাচে ৬ উইকেটে হেরেছে স্বটিশরা। এর আগের দুই ম্যাচের প্রথমটিতে ৭ উইকেটে ও দ্বিতীয়টিতে ৭০ রানের ব্যবধানে জিতেছে অজিরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতেই হেরেছে স্কটল্যান্ড। শনিবার (৭ সেপ্টেম্বর) সিরিজের শেষ ম্যাচেও অজিদের কাছে ৬ উইকেটে হেরেছে স্বাগতিক স্বটল্যান্ড। এডিনবরায় টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৪৯ রান করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ক্যামেরুন গ্রিনের ঝোড়ো ব্যাটিংয়ে ২৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় রান যখন ১৮, তখন দ্বিতীয় উইকেট হারায় তারা। ওপেনার জ্যাক ম্যাক ম্যাগার্ক ৪ বল খেলে কোনও রান রান না করেই সাজঘরে ফেরেন। ১১ বলে ১২ রান করে আউট হন ট্রাভিস হেড।

এরপর উইকেটে এসে ঝড় তোলেন অধিনায়ক মিচেল মার্শ ও গ্রিন। ৩৬ বলে ৬২ রানের হার না মানা ইনিংস খেলেন গ্রিন। ২ চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি। গ্রিনের সঙ্গে ৩০ বলে ৫২ রানের জুটি গড়েন টিম ডেভিড। আউট হওয়ার আগে ডেভিডের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৫ রান। ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন অ্যারন হার্ডি। 
 
স্কটল্যান্ডের হয়ে ফিফটি ৩৯ বলে ৫৬ রান করেন ব্রান্ডন ম্যাকমুলেন। ওপেনার জর্জ মুনসি ১৭ বলে ২৫ রান করেন। বাকিদের কেউ ২০ রানের কোটাও স্পর্শ করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category