শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ০.২%

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৪ Time View
5

এপ্রিল থেকে জুন প্রান্তিকে অস্ট্রেলিয়ার জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ০.২ শতাংশ। দেশটিতে গত এক বছরে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১ শতাংশ। মহামারির সময়কালকে (২০২০ সাল) বাদ দিলে গত ৩০ বছরের মধ্যে প্রবৃদ্ধির এই হার সর্বনিম্ন। গত বুধবার অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এই তথ্য জানিয়েছে।

অথচ মহামারির আগে গত তিন দশকে মসৃণ গতিতে বড় হয়েছে দেশটির অর্থনীতি। এমনকি বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়াই একমাত্র দেশ, যারা বৈশ্বিক মন্দার প্রভাব এড়াতে পেরেছে। মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধির হার গত প্রান্তিকে দাঁড়ায় ০.৪ শতাংশ। এক বছর আগে একই সময়ের তুলনায় কমেছে ১.৫ শতাংশ।

গত ছয় প্রান্তিক ধরেই তাদের মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধির হার কমছে। অস্ট্রেলিয়ার ট্রেজারার জিম চ্যালমার্স এই পরিস্থিতির জন্য রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়াকে (আরবিএ) দায়ী করেছেন। ২০২২ সালের মে থেকে ১৩ দফায় সুদের হার বাড়িয়েছে আরবিএ। এতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বেড়েছে মূল্যস্ফীতি।
সূত্র : আলজাজিরা, দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

More News Of This Category