বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

হেড-মার্শের ধ্বংসলীলায় রেকর্ড বইয়ে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ Time View

মঞ্চটা আইপিএল নয়। কিন্তু মানুষটা ট্রাভিস হেড। খুনে মানসিকতার এই ব্যাটার রীতিমতো অত্যাচার চালিয়েছেন স্কটল্যান্ডের বোলারদের ওপর দিয়ে। যোগ্য সঙ্গ পেয়েছেন মিচেল মার্শেরও; দুজনের ধ্বংসলীলার ওপর ভর করে রেকর্ডবইয়ে নাম তুলেছে অস্ট্রেলিয়া।

বুধবার (৪ সেপ্টেম্বর) তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের দেয়া ১৫৫ রানের লক্ষ্য মাত্র ৯.৪ ওভারে তাড়া করে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড এখন এটাই।

এডিনবার্গে জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক শূন্য রানে আউট হয়ে যাওয়ার পর পাওয়ারপ্লেতে ১১৩ রান তুলে হেড-মার্শ জুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাওয়ারপ্লেতে এটা সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ছিল ১০২।

Please Share This Post in Your Social Media

More News Of This Category