শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

লন্ডনে জেমস-হাসানের ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ Time View

দেশের দুই রক স্টার জেমস ও হাসানকে নিয়ে লন্ডনে আয়োজিত হচ্ছে একটি বিশেষ কনসার্ট। যেখানে একসঙ্গে দুটো বিষয় যুক্ত রয়েছে। একটি বানভাসি মানুষ, অন্যটি নতুন বাংলাদেশ।

২২ সেপ্টেম্বর লন্ডন রয়েল রিজেন্সি অডিটোরিয়ামে আয়োজিত এই কনসার্টের নাম ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’! যদিও এটির মূল উদ্দেশ্য বানভাসি মানুষের জন্য তহবিল সংগ্রহ।

এই কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে নিশ্চিত করেছেন জেমস ও হাসান। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ১৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন জেমস ও হাসান। ২২ সেপ্টেম্বর কনসার্টের পরের দিনই ফের ঢাকায় ফিরবেন জেমস।

‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’-এর আয়োজক আইওএন টিভি। এর মধ্যে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৫ আগস্টের গণ অভ্যূত্থানের পর জেমস ও হাসানের এটাই প্রথম কোনও বিদেশ সফর হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category