বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার সাভার-আশুলিয়ায় ২৭৭ কারখানায় ছুটি পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চট্টগ্রামে লরির চাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৬৩ Time View

চট্টগ্রামের পটিয়ায় লরির চাপায় বাবা-ছেলে ও অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৪টায় পটিয়া শান্তির হাটের অদূরে সিএনজি অটোরিকশা ও একটি মালবাহী লরির চাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লিটু কুমার ধর (৩০) ও তার বাবা শ্রীকান্ত ধর (৬৫) এবং সিএনজি চালক আলী আজগর (৩০)। লিটু ধর ও শ্রীকান্ত ধরের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মনসা পূজার সকল কাজ সম্পন্ন করে সিএনজি অটোরিকশা যোগে খাসির গোশতসহ ছেলেকে নিয়ে নগরীর বাসায় ফেরার পথে কক্সবাজারগামী একটি লরি সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিঠু কুমারধর মারা যান। পরে আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে আলী আজগর ও শ্রীকান্ত ধর মারা যান বলে জানা গেছে।
ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু মেম্বার জানান, বাবা-ছেলে ও সিএনজি অটোরিকশাচালক মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, পূজার পর্ব শেষ করে খাসির মাংস নিয়ে অটোরিকশা করে শহরের যাওয়ার পথে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় বাবা ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে লিচু ধর নামে ছেলেটি মারা যান এবং গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে সেখানে ধর মারা যান। পরে সন্ধ্যা ৭ টার দিকে সিএনজি অটোরিকশার চালকও মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category