বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

অস্ট্রেলিয়ায় নজরুল জয়ন্তী উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৩৭ Time View

অস্ট্রেলিয়ার সিডনীতে গত ৩ আগষ্ট (শনিবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী উদযাপন করা হয়েছে।

সন্ধ্যার পর গ্লেনফিল্ড কমিউনিটি হলে খোলা আকাশ, এ-বি স্ট্রিট লাইব্রেরী ও মাল্টিকালচারাল কমিউনিটি কনেক্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন-প্রবীন নজরুল ভক্ত উপস্থিত ছিলেন।

শুরুতে সমবেত কণ্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পর বাংলাদেশে সম্প্রতি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কবি শাফিন রাশেদ ও আশিক রহমান এ্যাশের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মো শফিকুল আলম। কবি নজরুলের রাজনৈতিক জীবনের উপর আলোচনা করেন প্রধান আলোচক ড: রফিকুর রহমান।

এরপর স্থানীয় কিশলয় কচিকাঁচা’র শিশু-কিশোররা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করে। এই অংশের পরিচালনায় ছিলেন সংগঠনটির প্রিন্সিপ্যাল রোকসানা বেগম। গান পরিবেশন করেন অতলান্ত ঋদ্ধ, ফারিন আহমেদ, সামিহা রাশেদ, রোকসনা বেগম, নাজ আহমেদ, অমিয়া মতিন ও চারু গানের দলের আয়শা কলি। আবৃত্তি করেন নাসরিন মোফাজ্জেল ও পলি ফরহাদ।

প্রিয় কবির চড়াই উৎড়াই জীবনের বিভিন্ন অংশ নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন কামাল পাশা, নেহাল নেয়ামুল বারি, লরেন্স ব্যারেল, মাসুদ চৌধুরী, কায়সার আহমেদ, মিলি ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সংগীতায়োজনে কি-বোর্ডে ছিলেন আশিক সুজন, তবলায় পার্থ বড়ুয়া, গীটারে দিব্য জ্যোতি বড়ুয়া। স্থানীয় জনপ্রিয় গানের দল চারু সংগীত পরিবেশন করে। সাজসজ্জায় ছিল কানিতা হিউম্যানিটি ফাস্ট এবং শব্দ নিয়ন্ত্রনে ছিলেন সৈয়দ মাহাদী।

অনুষ্ঠানটির সার্বিক সহযগিতায় ছিল প্রশান্তিকা বইঘর, কিশলয় কচিকাঁচা, সিডনি প্রতিদিন, চারু ও আমাদের কথা নিউজ পোর্টাল। আয়োজকরা এই আয়োজনটি আগামীতেও করার প্রত্যয় ব্যক্ত করে অতিথিদের নৈশ ভোজের আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category