বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার সাভার-আশুলিয়ায় ২৭৭ কারখানায় ছুটি পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ সাগর-নদীতে কাঙ্ক্ষিত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

মা হারালেন অভিনেতা মনির খান শিমুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩২৩ Time View

মারা গেছেন অভিনেতা মনির খান শিমুলের মা বেগম হোসনে আরা খানম। গত ৯ আগস্ট ভোর রাত ৩টা ৫৮ মিনিটে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শিমুলের পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগম হোসনে আরা খানম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-তে দীর্ঘ ৩০ বছর কর্মরত ছিলেন। তিনি ঢাকা ও নেত্রকোনায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

অভিনেতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। মরহুমের রুহের মাগফেরাতের জন্য তার পরিবারের পক্ষ থেকে স্বজন, বন্ধু ও সুহৃদদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category