শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

সিডনিতে পিঠা উৎসব করলো প্রবাসি বাংলাদেশ ওমেনস এসোসিয়েশন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৪৮ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে পিঠা উৎসব করলো প্রবাসি বাংলাদেশ ওমেনস এসোসিয়েশন।  ১৩ জুলাই লাকেম্বা ইউনিটিং চার্চে  আয়োজিত অনুষ্ঠানে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রবাসী বাঙ্গালীরা যোগ দেন। উৎসবে ছিল দেশীয় নানা ধরণের পিঠাপুলি।

পিঠা উৎসবের ১০ বছর পূর্তিতে সংগঠনের সভাপতি ফেরদৌসী সুলতানা জানান, পিঠা উৎসবের মাধম্যে উত্তোলিত অর্থ আমরা মহিলাদের সামাজিক উন্নয়নের কাজে ব্যয় করে থাকি। আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে অলাভজনক একটি প্রতিষ্ঠানে রূপ দেয়া। অন্যান্য সংগঠকদের সাহায্য পেলে আগামীতে সিডনিতে নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাবো।

সংগঠনের সাধারণ সম্পাদক পলি ফরহাদ জানান, আমরা একসাথে কয়েকজন মিলে সংগঠনটির যাত্রা শুরু করেছিলাম ২০১৪ সালে। আজকে এই সংগঠনটিতে রয়েছে অনেক নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং সামনের দিনগুলোতে আমরা আরো অনেক সামাজিক কার্যক্রমে অংশ নিবো বলে পরিকল্পনা করছি।

দুপুর দুইটার পর থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে শিশু শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন চারু গোষ্ঠীর আয়েশা কলি। সহযোগিতায ছিলেন নমিদ ফারহান এবং শঙ্কর। গান পরিবেশন করে সকলের নজর কাড়ে কিশোর শিল্পী ঋদ্ধ। নৃত্য পরিবেশন করেন ফারিহা আনজুম এবং শিশু শিল্পী ফারিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category