বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

অস্ট্রেলিয়া আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিক শেখ, সদস্য সচিব ফাহাদ আজগর

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৫২১ Time View

আওয়ামী সেচ্ছাসেবকলীগের অস্ট্রেলিয়া শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। এতে আহবায়ক নির্বাচিত হয়েছেন শফিক শেখ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এ এস এম ফাহাদ আজগর। আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছে। গত ৬ জুলাই কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সাক্ষরিত এই কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন অর্ক হাসান, ওয়াহিদুজ্জামান, মতিউর মজনু, কনক পাল অরুপ,আশিক রিফাত, এস এম আই এইচ বিপ্লব, শরীফ আহমেদ ও আরিফ হোসেইন।


নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সভাপতি ড. সিরাজুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী শিকদার, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট আব্দুল খান রতন, সাংগঠনিক সম্পাদক এস এ রহমান অরুপ, এস এম দিদার হোসেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বাংলাদেশি এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সাবেক প্রেসিডেন্ট ভয়েস অফ সিডনির অনারারি ডিরেক্টর হারুনুর রশিদ,অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল,সাধারণ সম্পাদক মিকু চৌধুরী, ছাত্রলীগ নেতা আসাদুল্লাহ শাকিল,সিজান খান,ভয়েস অফ সিডনির সম্পাদক অর্ক হাসান সহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদস্য সচিব ফাহাদ আজগর বলেন, “আমাদের ময়মনসিংহ তথা বাংলাদেশের গর্ব কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের বিপ্লবী সধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু কাকার দিকনির্দেশনায় খুব দ্রুত সময়ের মাঝে অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক লীগের একটি সুন্দর ও সাংগঠনিক সম্মেলন উপহার দিবো ইনশাআল্লাহ। “

Please Share This Post in Your Social Media

More News Of This Category