শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬” যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ : জাতিসংঘ ঢাকা বিমানবন্দর থেকে ২১০টি ফ্লাইট বাতিল সাত ভাই চম্পার রাত ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা এক হাজারের বেশি

সিডনি মাতাতে যাচ্ছে ‘জলের গান’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৩৩ Time View

শ্রোতা-দর্শকদের প্রিয় ব্যান্ডদল ‘জলের গান।’ বরাবরই তাদের গানে মুগ্ধ শ্রোতারা। এবার সেই মুগ্ধতা ছড়াতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে দলটি। সেখানেই ‘জলের গানে’ ভাসবে সিডনির প্রবাসী বাংলাদেশিরা।

জানা গেছে, আগামী ৬ জুলাই বিকেল পাঁচটায় সিডনির হার্স্টভিলের মারানা অডিটরিয়ামে আয়োজিত গানের উৎসবে গাইবে ‘জলের গান।’ এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিদের গান শোনাতে সেখানে গিয়েছে ব্যান্ডদল দলটি।

গত ৩ জুলাই দুপুরে সিডনি পৌঁছান দলের সদস্যরা। সিডনির আগে শুক্রবার দেশটির রাজধানী ক্যানবেরার প্রবাসী বাংলাদেশিদের গান শোনানোর কথা রয়েছে দলটির।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় গানের উৎসবে যোগ দেওয়া নিয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করার পাশাপাশি সিডনির প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন দলটির সদস্যরা।

এ প্রসঙ্গে দলের প্রধান রাহুল আনন্দ বলেন, ‘অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের গান শোনাতে পারার আনন্দ একদিকে, আরেকদিকে তাদের আতিথেয়তায় মুগ্ধে আমরা। মনে হচ্ছে বেড়াতে এসেছি। তাই গান শুনিয়ে তাদেরকে খুশি করে যেতে পারার আশা রাখছি। সবাইকে আমন্ত্রণ রইল অনুষ্ঠানে আসার।’

কনসার্টাটর আয়োজন করেছে সিডনির বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট। এ নিয়ে পঞ্চমবারের মতো গানের উৎসবের আয়োজন করল প্রতিষ্ঠানটি। প্রতিবারের মতো এবারও গানে গানে সিডনির বাংলাদেশিদের মাতানোর প্রচেষ্টার কথা জানিয়েছেন আয়োজক সংগঠনের সদস্য মিরাজ হোসেন।

‘জলের গান’ ছাড়াও এই সংগীত উৎসবে আরও গাইবে ব্যান্ড দল নেমেসিস। এদিকে উৎসবটিকে ঘিরে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে যেন উৎসাহের কমতি নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category