শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

রাফিনিয়ার গোলে এগিয়ে গেল ব্রাজিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২০২ Time View

কলম্বিয়ার বিপক্ষে তো ঠিক এমন শুরুই চেয়েছিল ব্রাজিল! ম্যাচের দশ মিনিট না যেতেই এগিয়ে গেছে দলটা। গোল করেছেন এই ম্যাচেই শুরুর একাদশে ঢোকা রাফিনিয়া।

স্যান ফ্র্যান্সিসকোর লেভিস স্টেডিয়ামে আজ সকালে শুরু থেকেই কলম্বিয়া চেষ্টা করেছে ব্রাজিলের ওপর ছড়ি ঘোরানোর। একটা ফ্রি কিকও পেয়েছিল দলটা।

তবে হামেস রদ্রিগেজের নেওয়া ফ্রি কিকটা চলে যায় ক্রসবারের একটু ওপর দিয়ে। তার আগে ভিনিসিয়াস হলুদ কার্ড দেখেন প্রতিপক্ষকে ফাউল করে।

ম্যাচের ১২ মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। সেখান থেকে রাফিনিয়া গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে।

এরপর ফ্রি কিক থেকে এক বার ব্রাজিলের জালে বল জড়িয়েছিল কলম্বিয়াও। তবে কর্নার নেওয়ার সময় দাভিনসন সানচেজ অফসাইডে ছিলেন, তাই দীর্ঘ ভিএআর যাচাইয়ের পরেও গোলটা পায়নি কলম্বিয়া। লিড টিকে থাকে ব্রাজিলেরই।

এই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠে যাবে ব্রাজিল। কোচ দরিভালের শিষ্যরা নিশ্চয়ই তাই চাইবেন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category