শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার জয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৪৩৮ Time View

দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সৌন্দর্যের কাছে ফিকে হয়ে যায় সব কিছুই। বাংলাদেশের পাশাপাশি তিনি এক দশক ধরে ভারতের কলকাতায়ও অভিনয় করছেন। বলিউডের ছবিতেও অভিনয় করেছেন। আজ (১ জুলাই) এই নন্দিত তারকার জন্মদিন।

নিজের জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিলেন অভিনেত্রী। প্রকাশ করেছেন নতুন সিনেমা ‘ওসিডি’র ঝলক!

সামাজিক মাধ্যমে সেরা করা টিজারের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে #ওসিডি… এবার প্রাণপণে সরাবে জঞ্জাল!’

ওসিডি সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয়া। তার চরিত্রের নাম শ্বেতা।

করোনাকালে লকডাউনের মধ্যে এই গল্পটি মাথায় আসে পরিচালকের। ওসিডি অর্থ অবসেসিভ কমপালসিভ ডিজওর্ডার। এই সমস্যায় শ্বেতা ভুগছেন কিনা, সেই দ্বন্দ্বের মধ্যে দিয়েই এগিয়ে যাবে শ্বেতার চরিত্র। এটি মুলত একটি সাইকোলজিক্যাল ড্রামা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category