শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ ধর্মীয় যুব সেবা কর্মসূচির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে এক দিনের জন্য সবার জন্য খুলছে মিন্টো মসজিদের দরজা বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে হাজারো শিক্ষার্থী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: জমা পড়েছে ৩ মনোনয়নপত্র চকরিয়ায় বাস-জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ শপিংমল রাত ৮টা, বিলবোর্ড ৭টার মধ্যে বন্ধ করতে হবে মালয়েশিয়ায় দুই দিনের অভিযানে ৪৬০ বাংলাদেশি গ্রেফতার মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেফতার ৩

গাইবান্ধায় নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ যমুনা থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৭৫ Time View

গাইবান্ধায় নিখোঁজের দুই দিন পর ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর নাম স্থান থেকে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে গত ২৬ জুন (বুধবার) রাতে নিখোঁজ হন তারা।

তাদের মধ্যে ফারুক হেসেন দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি তিন নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনা‌ মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি পরিবার। আজ সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

মরদেহ উদ্ধারের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান। তিনি বলেন, শুক্রবার সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ সময় এক প্রশ্নের জবাবে ওসি বলেন, জানা গেছে তাঁরা পেশাদার জুয়াড়ু। মাত্র উদ্ধার করা হলো। সুরতহাল রিপোর্ট, পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং পারিপার্শ্বক তদন্ত শেষে ঠিক কী কারণে ঘটনা ঘটেছে তা জানা যাবে। এখুনি কিছু বলা যাচ্ছেনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category