মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী সিডনিতে সর্বজন শ্রদ্ধেয় ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর বৈশ্বিক শেয়ারবাজারে ধস: যুক্তরাষ্ট্রের বাজার থেকে উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় শতাধিক যানবাহন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৪২৫ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন। অধিকাংশই যাত্রীবাহী বাস ও ছোট ছোট গাড়ি। এতে ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (২১ জুন) দুপুরের পর থেকে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত শতাধিক যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

ফরিদপুরের বোয়ালমারী থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী ইখলাস শেখ বলেন, ঈদে বাড়ি গেছি ভোগান্তি ছাড়াই। তবে ফেরার পথে এমন ভোগান্তিতে পড়তে হবে ভাবিনি। প্রায় দুই ঘণ্টা ধরে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আরও কত সময় লাগবে বুঝতে পারছি না।

চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনের যাত্রী সুমাইয়া শিমু বলেন, এক ঘণ্টা ধরে গাড়ির মধ্যে বসে আছি। গাড়ির যে ফ্যান আছে সেটাও নষ্ট। এভাবে আর কত সময় থাকতে হবে আল্লাহই জানেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ঈদের ছুটির পর মানুষ আবার কর্মস্থলে যাচ্ছে। পদ্মার পানি দ্রুত বৃদ্ধির ফলে ঘাটে ফেরি ভিড়তে সময় লাগছে। গাড়ির সংখ্যা বেশি হওয়ায় গাড়িগুলো নদী পারের অপেক্ষা করছে। তবে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া রু‌টে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল কর‌ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category