শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ৩১ সিডনিতে সংগীতের অনন্য সন্ধ্যা: ‘চাঁদের হাটে জলের গান’ বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই ‎পল্লবীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ভাষাশহীদের আত্মদান ও নির্দেশিত পথ নিয়ে সিডনিতে একুশে একাডেমীর বিষয়ভিত্তিক আলোচনা সভা নির্বাচনে বড় জয় পেতে পারেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট অনলাইন আসক্তির নীরব ট্র্যাজেডি: গাজিয়াবাদে নয় তলা থেকে লাফিয়ে প্রাণ গেল তিন কিশোরী বোনের ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান

রাঙামাটিতে বজ্রাঘাতে নিহত ৪, নিখোঁজ ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২২৭ Time View

রাঙামাটির লংগদু’য় কাপ্তাই হ্রদে চলাচলের সময় দেশীয় যাত্রীবাহী বোট আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে পড়ে বজ্রপাতের আঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় বোট চালক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। একই সময়ে লংগদু উপজেলাধীন করল্যাছড়ির চেয়ারম্যান টিলায় বজ্রাপাতের আঘাতে আরও এক গৃহবধু নিহত হয়েছে।

লংগদু থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভামান্যদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এবিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হবে।

শনিবার (১৫ জুন) কোরবানির হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোট বজ্রপাতের কবলে পড়ে। ঘটনাস্থলে বোট চালকসহ চারজন নিহত হয়। চারজনই ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম এলাকার বাসিন্দা।
নিহতরা হলেন জিয়াউল হক (৫০), আক্কাস আলী (৪৫), ওবায়দুল্লাহ (৩০),বাচ্চু মিয়া (৩০)।

এঘটনায় তিনজনকে পাওয়া গেলেও বোট চালক আক্কাস আলীকে এখনো পাওয়া যায়নি। নিখোঁজ আক্কাস আলীকে উদ্ধারে কাজ চলমান রয়েছে।

অপরদিকে, লংগদুর করল্যাছড়ির চেয়ারম্যান ঘাট এলাকায় বজ্রপাতে রিনা বেগম (৩৫) নামে একজন গৃহবধূ নিহত হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুর ৩টার সময় আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলা ১নং ওয়ার্ডের ইব্রাহিমের স্ত্রীরি নিজের বসত ঘরের বারান্দায় অবস্থান করার সময় বজ্রপাতের আঘাতে মৃত্যু হয় তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category