শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

চীনে বন্যায় প্রাণহানি বেড়ে ১৫৯

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১ Time View

গত মাসে চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

জুলাই মাসে টাইফুন মায়সাকের প্রভাবে দক্ষিণ চীনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রবল বৃষ্টি ও ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গুয়াংসি অঞ্চল। সে সময় সেখানে ৩৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল রাষ্ট্রীয় গণমাধ্যম।

তবে শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, দুর্যোগে মোট ১৫৯ জন নিহত এবং ১০ জন নিখোঁজ হয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বন্যার ছয় সপ্তাহ পর নতুন করে মৃতের সংখ্যা প্রকাশের কারণ সম্পর্কে সিসিটিভি কোনো ব্যাখ্যা দেয়নি।

সিসিটিভি জানায়, গুয়াংসির নাননিং ও গুইগাং শহরে টাইফুন মায়সাকের পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠন নিয়ে অনুষ্ঠিত পৃথক বৈঠকে পাওয়া তথ্য অনুযায়ী, দুই শহরে দুর্যোগে ১৬ লাখ ৫০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বর্তমানে দুই এলাকাই দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠনের পর্যায়ে পুরোপুরি প্রবেশ করেছে বলেও জানানো হয়েছে।

জুলাইয়ে যে ২৬ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছিল, তাদের মৃত্যু গুয়াংসির লিউলান জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার সঙ্গে সম্পর্কিত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category