বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার সাভার-আশুলিয়ায় ২৭৭ কারখানায় ছুটি পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ সাগর-নদীতে কাঙ্ক্ষিত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

চিত্রনায়িকা সুনেত্রা মারা গেছেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৪৮৯ Time View

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সুনেত্রা মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত ৩টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেন।

জায়েদ খান বলেন, ‘সুনেত্রা অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতায়। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজ (১৩ জুন) হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃতে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়।’

ভারতের কলকাতায় ১৯৭০ সালের ৭ জুলাইয়ে জন্ম সুনেত্রার। মূল নাম রীনা সুনেত্রা কুমার। মঞ্চ থেকে তার অভিনয়ের যাত্রা শুরু হয়।

বাংলাদেশি পরিচালক মমতাজ আলী তাকে ঢালিউডে আনেন। প্রথম সিনেমা ছিল তখনকার হার্টথ্রব নায়ক জাফর ইকবালের বিপরীতে ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘উসিলা।’ ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘পালকি’ সিনেমাটি সুনেত্রাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছিল।

বাংলাদেশে তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে, ‘পালকি, ভাইবন্ধু, বোনের মতো বোন, যোগাযোগ, ভুল বিচার, সাজানো বাগান, রাজা মিস্ত্রী, ঘর ভাঙ্গা ঘর, কুচবরণ কন্যা মেঘবরণ কেশ, শুকতারা, সুখের স্বপ্ন, রাজা জনি, বাদশা ভাই, ছোবল, ভাই আমার ভাই, দুঃখিনী মা, বন্ধু আমার, বিধান, নাচে নাগিন, সর্পরাণী, বিক্রম, উসিলা, লায়লা আমার লায়লা, শিমুল পারুল, ভাবীর সংসার, আমার সংসার, ধনরত্ন, নির্দয়, উচিত শিক্ষা, ঘরের সুখ, সাধনা, আলাল দুলাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category