টাঙ্গাইলে প্রাইভেটকার ও গরুবাহী ট্রাকের সংঘর্ষ, নিহত ৩
Reporter Name
Update Time :
শুক্রবার, ১৪ জুন, ২০২৪
২৬৯
Time View
টাঙ্গাইলে প্রাইভেটকার ও গরুবাহী ট্রাকের সংঘর্ষ, নিহত ৩
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৩ জুন) রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে এই ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, প্রাইভেটকারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় প্রাইভেটকারটি কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী গরুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। হতাহতদের...
21
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে এই ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, প্রাইভেটকারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় প্রাইভেটকারটি কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী গরুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।