শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৩৭ Time View
2

ইসরায়েলের অন্তত ৯টি সামরিক স্থাপনায় একযোগে আবারও মুহুর্মুহু রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টানা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সামরিক স্থাপনায় ওই হামলার দাবি করেছে গোষ্ঠীটি।
মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর মাঠ পর্যায়ের জ্যেষ্ঠ একজন কমান্ডার নিহত হন। ওই হামলার প্রতিশোধে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক স্থাপনায় গত অক্টোবরের পর বৃহস্পতিবারই সবচেয়ে বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

এক বিবৃতিতে ইরান-সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর ছয়টি অবস্থানে মুহুর্মুহু কাতিউশা ও ফালাক রকেট ছুড়েছে। হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত ইয়েমেনের সংবাদমাধ্যম আল-মানার টেলিভিশন একযোগে ১০০টিরও বেশি রকেট ছোড়ার খবর দিয়েছে।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর, একটি গোয়েন্দা সদরদপ্তর ও একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালানো হয়েছে।

লেবাননের নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ইসরায়েলে একযোগে অন্তত ৩০টি ‌‘অ্যাটাক ড্রোন’ ছোড়া হয়েছে; যা ইসরায়েল-হামাসের গত আট মাসের যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা হিজবুল্লাহর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category