বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর নেপালের বন্যার্তদের সহায়তায় সিডনিতে বাংলাদেশি-নেপালি সম্প্রদায়ের তহবিল সংগ্রহ একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা

বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিষয়ে সহযোগিতায় আগ্রহী জাইকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০৫ Time View

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বাস্তব উন্নয়ন, দক্ষ মানবশক্তি তৈরি এবং এ খাতে শিক্ষার্থী, পেশাজীবীদের মধ্যে ‘নলেজ গ্যাপ’ কমাতে কার্যকর সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে জাইকার ছয়-সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ প্রস্তাব দেওয়া হয়।

ইউজিসিতে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাইকা সদর দপ্তরের তাসুকু ইউসিদা, জাইকার বিশেষজ্ঞ দলের প্রধান উপদেষ্টা শোজি আকিহিরো, প্রকল্প সমন্বয়কারী কাটসুকি নাহো, জাইকা বিশেষজ্ঞ দলের সদস্য তাকেউচি তোমোনারি ও নাকানে নোজোমু এবং প্রশাসনিক কর্মকর্তা ফারজানা শারলিন উপস্থিত ছিলেন।

এছাড়া, সভায় ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের (আইসিএসইটিইপি) প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. আমিনুল হক আকন্দ উপস্থিত ছিলেন।

প্রফেসর আলমগীর বলেন, দেশে স্নাতকদের বাস্তব দক্ষতার ঘাটতি রয়েছে। ইউজিসি দেশে উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন এবং স্নাতকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আউটকাম বেইজ ড এডুকেশন কারিকুলাম চালু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category