সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৫ নিঃশর্ত ক্ষমা চাইলেন ডিজির সঙ্গে তর্ক করা সেই চিকিৎসক ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: চিকিৎসককে অব্যাহতি-শোকজ অস্ট্রেলিয়ায় ক্যাম্পবেলটাউন কাউন্সিলের ‘গিফট অব টাইম অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন এ–বি স্ট্রিট লাইব্রেরির স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ায় ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলে বিজয় দিবস উদযাপন বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঢল আমরা প্রমাণ করব, অল্প বাজেটে নির্বাচন করা সম্ভব: তাসনিম জারা মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করতে হবে নতুন নিয়ম ও সময়সূচিতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স

সিডনিতে মাজনুন মিজানের ‘মায়া জীবন’ নাটকের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২২৯ Time View

গতকাল ৩ মে শুক্রবার সন্ধ্যায় সিডনির লাকেম্বা সিনিয়র সিটিজেন হলে মাজনুন মিজানের গল্প ও পরিচালনায় ‘মায়া জীবন ‘ নাটকের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জীবনের সংমিশ্রনে নাটকটির গল্প সাজানো হয়েছে। সিডনিতে সিংহ ভাগ চিত্রায়িত এই নাটকটির সংলাপে হাসান মোর্শেদ, চিত্রনাট্য তসদিক শাহরিয়ার, ক্যামেরায় শিমুল শিকদার ও প্রযোজনায় কোয়ালা বাংলা।
নাটকটিতে অভিনয় করেছেন মাজনুন মিজান, রুপন্তি আকিদ, এবলিয়া, হাবিব স্মৃতি, মোর্শেদ নাসের, হেমা জোয়ার্দার ও রহমতুল্লাহ। বিশেষ অতিথি অভিনেত্রী হিসেবে বাংলাদেশে চিত্রায়িত দুই মায়ের ভূমিকায় ছিলেন শক্তিমান অভিনেত্রী ডলি জহুর ও শিল্পী সরকার অপু।

নাটকটির প্রিমিয়ার অনুষ্ঠানে অভিনেতা ও অভিনেত্রী সহ বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রেস মিডিয়া ক্লাবের সভাপতি রহমতউল্লাহ, সংগঠনের উপদেষ্টা জন্মভূমি টিভির চেয়ারম্যান আবু রেজা আরেফীন, ফটো সাংবাদিক আকাশ দে, ভিডিওগ্রাফার শিমুল শিকদার সহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই নাটকটি আগামী ১০ মে শুক্রবার রাত ৯ টায় এনটিভিতে সম্প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category