সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

জাতীয় সংসদের সব উন্নয়নের পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী : স্পিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩৫৭ Time View

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সব উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সব উন্নয়নের পৃষ্ঠপোষক।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট অফিসার্স ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এবং ক্লাব পরিচালনা কমিটির আহ্বায়ক কে এম আব্দুস সালামের সভাপতিত্বে এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব তারিক মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পার্লামেন্ট অফিসার্স ক্লাবের সদস্য সচিব ও যুগ্ম-সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য দেন।

স্পিকার বলেন, পার্লামেন্ট অফিসার্স ক্লাব সকলের জন্য উন্মুক্ত। এই ক্লাবের সদস্যরা পরিবার পরিজন নিয়ে বিশেষ দিবসভিত্তিক অনুষ্ঠান, পিঠা-পার্বণ, মেলা, বৃক্ষরোপণের মতো পরিবেশ সহায়ক কাজ, আনন্দ ও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করতে পারে।

স্পিকার আরও বলেন, জাতীয় সংসদ থেকে পার্লামেন্ট অফিসার্স ক্লাবকে পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে। সবাইকে সম্পৃক্ত করেই পার্লামেন্ট অফিসার্স ক্লাবের কার্যক্রম সামনে এগিয়ে যাবে।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, সংসদ সদস্যদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের মতো সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ক্লাবের প্রয়োজন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category