শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের শুভ নববর্ষ উৎযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৫৪৩ Time View

আজ ২১ এপ্রিল (রবিবার) দুপুর ১২:০০ থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত সিডনির হ্যারিংটন পার্ক কমিউনিটি হলে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের নববর্ষ ও ঈদ পূনর্মিলনী পালন করা হয়েছে ।
সিডনির সুপরিচিত কণ্ঠশিল্পী অমিয়া মতিনের নেতৃত্বে উপস্থিত সকলের কন্ঠে ‘ এসো হে বৈশাখ ‘ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এরপর সভাপতি মোঃ রহমতউল্লাহ একে একে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এছাড়া নতুন সদস্যদের স্বাগতম জানানো হয়। বাংলাদেশ থেকে আগত অভিনেত্রী, লেখিকা ও উপস্থাপিকা মিষ্টি মারিয়া অনুষ্ঠানের প্রথমভাগের সঞ্চালনা করেন। এবং পরবর্তীতে সঞ্চালনা করেন এলিজা আজাদ টুম্পা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের নামকরা অভিনেতা মাজনুন মিজান ও কণ্ঠ শিল্পী মোঃ শুভ।

সভাপতি রহমতউল্লা স্বাগত বক্তব্য রাখেন।সাধারণ সম্পাদক ,মোঃ ইকবাল ইউসুফ নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত সকল সদস্য ও অতিথিদের ধন্যবাদ জানান।

পহেলা বৈশাখের আয়োজনে দুপুরের খাবারে ছিল ১০ রকমের ভর্তা, ভাজা ইলিশ, ল্যাম্ব কারিসহ পান্তা এবং গরম ভাত। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে চারুদলের আয়শা কলির মনোমুগ্ধকর গানের সাথে যন্ত্র সংগীতে ছিলেন নামিদ ফারহান ও সাথে সাহায্য করেন আবদূল্লাহ আল মামুন।

বিকেলের পর্বে ছিল ফুসকা, চটপটি, কেক, ও চা। এছাড়াও উপস্থিত পুরুষ ও নারী সদস্যদের মধ্যে আনন্দঘন খেলার আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন ছিল।

অনুষ্ঠানটির পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন এলিজা আজাদ টুম্পা এবং কাজী সুলতানা শিমি। খাবার পরিবেশন করেন স্মোকি বাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category