সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৫ নিঃশর্ত ক্ষমা চাইলেন ডিজির সঙ্গে তর্ক করা সেই চিকিৎসক ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: চিকিৎসককে অব্যাহতি-শোকজ অস্ট্রেলিয়ায় ক্যাম্পবেলটাউন কাউন্সিলের ‘গিফট অব টাইম অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন এ–বি স্ট্রিট লাইব্রেরির স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ায় ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলে বিজয় দিবস উদযাপন বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঢল আমরা প্রমাণ করব, অল্প বাজেটে নির্বাচন করা সম্ভব: তাসনিম জারা মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করতে হবে নতুন নিয়ম ও সময়সূচিতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স

সিডনিতে শপিং মলে হামলায় অন্তত ৬ জন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২১৩ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিং মলে ছুরি হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েক জন। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলা ঘটে বলে জানিয়েছে সিডনির স্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। হামলাকারী একজন পুরুষ এবং তাকে থামাতে পুলিশকে গুলি করতে হয়েছে। সে এখনও বেঁচে আছে কি না—নিশ্চিত নয়।

শপিং মলটির অবস্থান সিডনির ওয়েস্টফিল্ড এলাকা। হামলা ঘটার পর পুলিশ মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখার পদক্ষেপ নিয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, ‘আমাদের তদন্ত চলছে। এখন এ ব্যাপারে আর বেশি কিছু বলার সুযোগ নেই।’

তবে এই ঘটনার প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজকে বলেন, ‘আমরা হঠাৎ দেখলাম একজন ব্যক্তি তাড়াহুড়ে করে মলে ঢুকে এক নারীর দিকে দৌড়ে গেল। ওই নারীর সঙ্গে একটি শিশুও ছিল। তারপরও ওই ব্যক্তি ফের দৌড়ে সামনে এগিয়ে যায়।’

আমরা তাৎক্ষণিকভাবে ওই নারী ও শিশুর কাছে ছুটে গিয়ে দেখলাম, তারা গুরুতর আহত হয়েছেন। নিজেদের শার্ট ছিড়ে তাদের রক্তপাত থামানোর প্রাথমিক চেষ্টা করেছিলাম।’

পরে জানা গেছে, আহত ওই নারী ও শিশু মারা গেছেন।

হামলাকারী সেই ব্যক্তির পরণে ছিল হুডি এবং শর্টস। আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারী উদ্ভ্রান্তের মতো শপিং মলে ছুটে বেড়াছিল এবং এর মধ্যেই কয়েকজনকে ছুরিকাঘাত করে সে।

তবে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু হামালাকারী সেই নির্দেশ না মানায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ।

সেই গুলি হামালকারী ওই ব্যক্তিকে আঘাত করেছে, কিন্তু সে বেঁচে আছে কি না— নিশ্চিত নয়। পুলিশও এ সম্পর্কে কোনো কথা বলেনি।

তবে ঘটনার পর সিডনির সব শপিং মল ও সুপারশপে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category