শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ এমপি, তালিকা প্রকাশ সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : ইসি সাকিবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ অনুষ্ঠানে মানুষের ঢল যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় শেখ হাসিনার মিডিয়ায় বক্তব্য দেওয়ার সঙ্গে ভারতের সরকারের সম্পৃক্ততা নেই

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলকে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩১৫ Time View

বাশার বলেন, ‘আগামীকাল বেলা ১টায় দুই দলের ক্রিকেটাররা গণভবনে যাবেন। শুধু ক্রিকেটাররা সেখানে থাকবেন। প্রথমে অস্ট্রেলিয়া দল দেখা করতে চেয়েছিল এরপর বাংলাদেশ দলকেও আমন্ত্রণ জানানো হয়। ক্রিকেটারদের সঙ্গে নাদেল ভাই (নারী উইংয়ের চেয়ারম্যান) থাকবেন।’

বাশার আরও বলেন, ‘সেখানে মূলত সৌজন্য সাক্ষাত হবে। বাংলাদেশ দল থেকে ১৫ জন ক্রিকেটার এবং চেয়ারম্যান থাকবেন।’

পুরুষদের মতো নারী ক্রিকেটেও প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। এক দুই কিংবা তিন নয়, ওয়ানডেতে রেকর্ড ৭ আর টি-টোয়েন্টিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অজি মেয়েরা। সেই চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পা রাখে বাংলাদেশে। যে কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিরিজ।

যদিও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজটা ভালো যায়নি স্বাগতিকদের। তিন ম্যাচ ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতেও এরই মধ্যে সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। আগামী ৪ এপ্রিল তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category