বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের নিন্দা শাহজালালে ৮২ ফ্লাইটের সূচিতে বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, বিপাকে ৩৪৩১ যাত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন সিডনিতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’ এত যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল মেটা

সিডনিতে স্বপ্ন ব্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে মনোমুগ্ধকর কনসার্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯২ Time View

সিডনির সুপরিচিত ব্যান্ড দল স্বপ্ন ব্যান্ড গুটি গুটি পায়ে অনেক আগেই দশ বছর পার করলেও এই নতুন বছরেই তারা তাদের ১০ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে আয়োজন করে একটি মনোমুগ্ধকর কনসার্টের ।
গত শনিবার সিডনির ল্যাকেম্বার লাইব্রেরী হলে এই কনসার্ট অনুষ্ঠিত হয়।

সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে তাদের ব্যান্ড অংশ নিলেও এইবারের অনুষ্ঠানটি ছিল দলটির প্রথম একক পরিবেশনা।দলের মেইন ভোকালিষ্ট মিঠু স্বপ্নের পরিচলানায় দলটি প্রায় বিভিন্ন নামকরা ব্যান্ডের ১৪টি গান এবং ৯০ দশকের মোট ৬টি জনপ্রিয় গান নিয়ে একটি ম্যাশআপ পরিবেশন করেন ।তার মধ্যে দুইটি ছিল দলের মৌলিক গান।এছাড়াও দলের প্রথম দিকের শিল্পী সাইফ মোহাম্মদ আশিক সুজন দুইটি একক গান পরিবেশন করেন।
হল ভরা দর্শকের সাথে সিডনির ক্যাম্পবেলটাউন কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ খলিল সহ অনেক সুপরিচিত ব্যাক্তিত্ব উপস্হিত ছিলেন উক্ত অনুষ্ঠানে।
অনুষ্ঠানে ১০ বছর পূর্তি উপলক্ষে স্বপ্ন ব্যন্ড পরিবারের সকলে মিলে কেক কাটেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানায় দলের প্রধান মিঠু স্বপ্ন।
এই ব্যান্ড দলের লাইনআপে আছেন ভোকাল ও রিদম গীটারিস্ট মিঠু স্বপ্ন, ড্রামে পার্থ বড়ুয়া জনি, লীড গীটারে দিব্য জ্যোতি বড়ুয়া ও বেইস গীটারে টনি স্টিফেন গোমেজ।কিন্তু সাময়িক অসুবিধায় গিটারিষ্ট টনি কনসার্টে যোগ দিতে না পারায় বেইস গীটারে সহযোগীতা করেন গেষ্ট আর্টিষ্ট সৈয়দ হাসানুদ্দিন মাহাদী।সার্বিক যন্ত্র নিয়ন্ত্রনে ছিলেন আত্তাবুর রহমান ও সৈয়দ হাসানুদ্দিন মাহাদী এবং আলোক নিয়ন্ত্রনে ছিলেন আত্তাবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category