রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

৩ দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩২৯ Time View

ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করলেও বাংলাদেশে কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আগামী তিন দিনের মধ্যে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ প্রবেশ করবে।

প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামীকাল ট্রেনে উঠবে। যা তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে।
শনিবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে এক পরিচিতি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে কি না তা আমার জানা নেই। পেঁয়াজ আসা নিয়ে কোন রকম সমস্যা আছে বলেও আমার জানা নেই।

পেঁয়াজ রফতানির ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের

তিনি আরও বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫-১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুদদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক বাজারে বেচা কেনায় বাণিজ্য মন্ত্রণালয়ের কোন রকম পুলিশি তৎপরতা বা ম্যাজিস্ট্রেটি তৎপরতা প্রয়োজন নেই। তিনি মনে করেন বাজারে যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে।

চালের মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চাল খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। আরেক মন্ত্রণালয়ের বিষয়ে কোন কিছু বলা ঠিক হবে না বলে তিনি মনে করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category