মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪ Time View

নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে অন্তত আরও পাঁচ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) ও বাবুল হোসেন (২৫)।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, সকালে হঠাৎ যাত্রীবাহী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ভিন্ন লেনে চলে গেলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি একটি দোকানে ঢুকে পড়ে।

মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category