শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬” যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ : জাতিসংঘ ঢাকা বিমানবন্দর থেকে ২১০টি ফ্লাইট বাতিল সাত ভাই চম্পার রাত ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা এক হাজারের বেশি

বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ Time View

বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও বিকাশের জন্য প্রতিষ্ঠিত জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি আজ পালন করছে তাদের গৌরবময় পথচলার ৭০ বছর। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর এই জাতীয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, লালন ও প্রসারে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (৩ ডিসেম্বর) বাংলা একাডেমি আয়োজন করেছে দিনব্যাপী কর্মসূচি। সকাল সাড়ে ৯টায় একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা।

সকাল ১০টায় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার ও শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে একাডেমির প্রতিনিধি দল।

বিকেল সাড়ে ৩টায় একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা।

এতে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন সাহিত্যিক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী।

রাষ্ট্রভাষা আন্দোলনের উত্তাল দিনের পরপরই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় একটি নিবেদিত গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দাবি ওঠে। সেই পরিপ্রেক্ষিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি, যা পরবর্তী সময়ে হয়ে ওঠে জাতির সাংস্কৃতিক আত্মপরিচয়ের অন্যতম প্রধান ঠিকানা।

বাংলা একাডেমির আদর্শ ও লক্ষ্য জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। দেশজ সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সমকালীন শিল্প-সাহিত্য– এসবের সংরক্ষণ, গবেষণা ও বিকাশের মাধ্যমে জাতির মানসিক উৎকর্ষ সাধনেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category