শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান জনগণের টাকা আর পাচার হতে দেবো না : প্রধানমন্ত্রী

চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৭৬ Time View

হাসপাতালে চিকিৎসাধীন ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান।

গত ২ জুন থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তানিন সুবহাকে। দুদিন আগেই চিকিৎসকরা তার ব্রেইন পুরোপুরি কাজ করছিল না বলে জানিয়েছিলেন। সে সময় তাকে ক্লিনিক্যালি ডেথ বলে জানান তারা।
তবে লাইফ সাপোর্ট খুলে নেয়ার জন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন সবাই। পরে পারিবারিক সিদ্ধান্তে লাইফ সাপোর্ট খোলা হয় মঙ্গলবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১১ জুন) ফজরের নামাজের পর জানাজা শেষে সুবহাকে মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাটে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।
এর আগে গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সুবহা। প্রথমে তাকে আফতাবনগরে বাসার কাছে একটি ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে তিনি বাসায়ও ফেরেন।
কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থতা বোধ করলে তাকে বনশ্রীর একটি হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসাপাতালে নেয়া হয় সুবহাকে। সেখানেই গত কয়েক দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category