বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

বিপিএল শিরোপা জয় করল বরিশাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৪০৯ Time View

চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যতবার ফাইনাল খেলেছে, শিরোপা তাদের হাতেই উঠেছে। চার শিরোপার দুটি আবার বরিশালকে হারিয়েই জেতা কুমিল্লার। এমন প্রতিপক্ষের সামনে ফরচুন বরিশালের আত্মবিশ্বাস নড়বড়ে হতে পারত। স্নায়ুচাপে খাবি খেতে পারত তারা। কিন্তু তামিম ইকবালের এই বরিশালকে দমিয়ে রাখতে পারল না কুমিল্লা। ৬ উইকেটের জয়ে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জয় করল বরিশাল।

মিরপুরের হোম অব ক্রিকেটে কুমিল্লার ব্যাটিং শুরু থেকেই ছিল এলোমেলো। প্রথম ওভারে জীবন পেয়ে এক বল পরই উইকেট ছুঁড়ে দেন সুনীল নারাইন। প্রথমবার তার ক্যাচ হাতে জমাতে না পারলেও দ্বিতীয়বার দুর্দান্ত এক ক্যাচ নিয়ে নারাইনকে সাজঘরের পথ চেনান ওবেড ম্যাকয়।

দুইবার জীবন পেয়ে বরিশালকে জয়ের হাতছোঁয়া দূরত্বে পৌঁছে দেন মায়ার্স। আন্দ্রে রাসেলের করা ১৫তম ওভারে দুটি করে চার-ছক্কার সাহায্যে তোলেন ২১ রান। মুস্তাফিজুর রহমানের বলে মঈন আলির তালুবন্দি হয়ে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫ চার এবং ২ ছয়ে ৪৬ রান।

মুস্তাফিজের করা সেই ওভারেই ১৩ রান করে আউট হন মুশফিকও। তবে ডেভিড মিলার (৮*) এবং মাহমুদউল্লাহ (৭*) বরিশালকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category