মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দর এলাকায় বেবিচকে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে যেভাবে হত্যা করা হয় কালবৈশাখীর তাণ্ডবে ৭ জেলায় বজ্রপাতে ১২ প্রাণহানি তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে পড়ছে দেশ, বন্যার শঙ্কা যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাংলাদেশ ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, ‘পুলিশ হেফাজতে’ শিক্ষক-শিক্ষার্থী ওয়াশিংটনে ডিনার চলাকালে গুলি: নিরাপদে ট্রাম্প ও মেলানিয়া যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

অবশেষে ঢাবি-সাত কলেজের বিচ্ছেদ, এ বছর থেকেই কার্যকর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩১২ Time View
24

রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়ার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে রাজধানীর সাত কলেজের।

সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি ভিসির জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, ঢাবি-সাত কলেজের অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। জরুরি সভায় সার্বিক বিষয় বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের শিক্ষার্থীরা ভর্তি বন্ধ।

অন্যান্য সিদ্ধান্তগুলো হলো, ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোর সুপারিশ করা হয়েছে।  ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ও মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।

তবে, যেসকল শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের শিক্ষাজীবন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য।

উল্লেখ্য, রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও মিরপুর সরকারি বাংলা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবে ছিল।

রাজধানীর এই সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সাফল্যের পরিপ্রেক্ষিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাদ দিতে বেশ কয়েকবার আন্দোলন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category