শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

আমাদের শেষ দেখা হলোই না: পরীমণি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৪৭ Time View

চিত্রপরিচালক শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি।

ঢাকার গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২৩ নভেম্বর) সন্ধ্যায় ৪৭ বছর বয়সী শাহ আলম মণ্ডল মারা গেছেন। প্রথম সিনেমার পরিচালকের মৃত্যুতে শোক জানিয়েছেন পরীমণি। রোববার সকালে ফেসবুকে লিখেছেন, ‘ওস্তাদ, আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেল। আপনিও, মাফ করে দিয়েন ওস্তাদ, আমাদের শেষ দেখা হলোই না।’

ক্যারিয়ারের শুরুতে টুকটাক মডেলিং করেছেন পরীমণি। কয়েকটি নাটকেও দেখা গেছে তাকে। ২০১৩ সালের আগস্টে এক নাট্যপরিচালকের মাধ্যমে পরীমণির সঙ্গে শাহ আলম মণ্ডলের পরিচয় হয়; শাহ আলম দীর্ঘদিন পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী পরিচালক হিসেকে কাজ করে ‘ভালোবাসা সীমাহীন’ নামের একটি চলচ্চিত্র পরিচালনায় হাত দিয়েছেন।

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন পরিচালক। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এভাবে পাঁচ হাসপাতাল ঘুরে শুক্রবার এই পরিচালককে ভর্তি করা হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে তাঁকে আর ফেরানো যায়নি। শাহ আলম মণ্ডলের মরদেহ রংপুরের বদরগঞ্জে নেওয়া হয়েছে।

শাহ আলম মণ্ডল ২০১১ সালে চলচ্চিত্রে আসেন। শাহ আলম মণ্ডলের অন্য ছবিগুলো হলো ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category