শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

মিঠুন চক্রবর্তীর স্ত্রী হেলেনার মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৪০ Time View

প্রয়াত হয়েছেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক ৷ রিপোর্ট অনুযায়ী, গতকাল রবিবার আমেরিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় হেলেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী কল্পনা আইয়ার ৷

১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ারের পর বলিউডে জনপ্রিয়তা লাভ করেন হেলেনা ৷ তাকে ‘মর্দ’ ছবিতে দেখা গিয়েছিল বিগ বি’র বিপরীতে ৷ তার সঙ্গে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিবাহিত সম্পর্ক ছিল মাত্র চার মাসের ৷ বিয়ের চার মাসের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে ৷ রবিবার সকাল ৯ টা ২০ মিনিটে ফেসবুকে তার লাস্ট পোস্ট দেখা যায় ৷ যেখানে তিনি লেখেন, ‘কী রকম একটা অস্বস্তি অনুভূতি হচ্ছে ৷ জানি না কেন ৷ খুব কনফিউসড লাগছে ৷’ সেই দিনই হেলেনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷

স্টারডাস্ট ম্যাগাজিনের সাক্ষাৎকারে মিঠুনের সঙ্গে চার মাসের বিয়ে সম্পর্কে তিনি কথা বলেছিলেন ৷ সেই বিয়েকে হেজি ড্রিম বলে আখ্যা দিয়েছিলেন তিনি ৷ সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই বিয়ে যদি না হত ভালো হত ৷ মিঠুন আমার ব্রেনওয়াশ করেছিল ৷ সে আমায় বুঝিয়েছিল আমার জীবনে সেই পারফেক্ট ৷ দুর্ভাগ্যবশত সে সফল হয় ৷’ হেলেনা সেই সাক্ষাৎকারে আরও বলেছিলেন, ‘মিঠুনের সঙ্গে বিয়ে দুঃস্বপ্নের মতো!’ চারমাসেই স্বপ্নভঙ্গ হয় এই বিখ্যাত অভিনেতার প্রথম স্ত্রী হেলেনার।

গুঞ্জন উঠেছিল, ফের নাকি মিঠুনের সঙ্গে তিনি থাকতে শুরু করবেন ৷ এমন গুঞ্জনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মিঠুনের কাছে কোনওদিন ফিরব না ৷ ও যতই বড়লোক হোক না কেন ৷ আমি বিবাহ বিচ্ছেদের পর খোরপোশও চাইনি তার কাছ থেকে ৷ ওর সঙ্গে বিয়ে জীবনে ভয়ঙ্কর স্বপ্নের মতো ৷ আর সেটা শেষ হয়েছে ৷’

Please Share This Post in Your Social Media

More News Of This Category